ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা ড. মুহিতের
Scroll
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
Scroll
সাময়িক সমস্যা মোকাবিলা করে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Scroll
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
Scroll
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে চিকিৎসাসেবা শাটডাউনের হুঁশিয়ারি
Scroll
সরকারি হাসপাতালে ডায়ালাইসিস: স্যান্ডোরের সঙ্গে চুক্তি বাড়ল ৬ মাস
Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
Scroll
রামেক পরিচালকের কক্ষে ছাত্রলীগের দুই নেতা অবরুদ্ধ
Scroll
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের: ডা: পাপন

ফতুল্লায় অগ্নিকাণ্ড

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০৭, ১০-১১-২০২৬ | আপডেট: ১:২০, ১০-১১-২০২৬

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

ছবি: মেডিকেল পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৬৩ শিক্ষার্থী। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

গতকাল (৯ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার মাদরাসাটিতে এ ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা: সুলতান মাহমুদ শিকদার জানান, রাতে মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় অনেকে ধোঁয়ার মধ্যে আটকা পড়ে শ্বাসনালিতে আঘাত পান। তাৎক্ষণিকভাবে অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসক ডা: সুলতান মাহমুদ শিকদার জানান, বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আহত শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন