ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা ড. মুহিতের
Scroll
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
Scroll
সাময়িক সমস্যা মোকাবিলা করে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Scroll
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
Scroll
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে চিকিৎসাসেবা শাটডাউনের হুঁশিয়ারি
Scroll
সরকারি হাসপাতালে ডায়ালাইসিস: স্যান্ডোরের সঙ্গে চুক্তি বাড়ল ৬ মাস
Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
Scroll
রামেক পরিচালকের কক্ষে ছাত্রলীগের দুই নেতা অবরুদ্ধ
Scroll
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের: ডা: পাপন

চমেকে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা চালু রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২৮, ১০-১১-২০২৬

চমেকে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা চালু রাখার দাবি

ছবি: মেডিকেল পোস্ট

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা বন্ধ হওয়ার আশঙ্কায় মানববন্ধন করেছেন রোগী ও তাদের স্বজনরা। স্বল্প খরচে কিডনি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে স্যান্ডরের সঙ্গে চুক্তি নবায়ন এবং বর্তমান কেন্দ্রেই ডায়ালাইসিস সেবা চালু রাখার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্যান্ডরের ডায়ালাইসিস সেবাগ্রহীতা রোগী ও তাদের স্বজনরা অংশ নেন।

এ সময় তারা বলেন, বর্তমানে চমেক হাসপাতালের স্যান্ডর ডায়ালাইসিস কেন্দ্রে ২৭৬ জন রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সরকারি ভর্তুকির কারণে প্রতিবার মাত্র ৬২১ টাকায় ডায়ালাইসিস করার সুযোগ পাচ্ছেন তারা। অথচ বেসরকারি হাসপাতালে একই সেবা নিতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হয়। একজন রোগীর সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিস প্রয়োজন হওয়ায় বেসরকারি ব্যবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া অনেকের পক্ষেই অসম্ভব।

মানববন্ধনে অংশ নেওয়া এক রোগীর স্বজন জানান, এখানে ডায়ালাইসিস করা রোগীদের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে তারা কোথায় যাবেন? অনেকের পক্ষেই বাইরে গিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই সরকারকে দ্রুত স্যান্ডরের সঙ্গে চুক্তি নবায়ন করে সেবা চালু রাখতে হবে।

আরেক রোগীর স্বজন বলেন, এই কেন্দ্রে কর্মকর্তা, টেকনিশিয়ানসহ সব কর্মীর সেবার মান ভালো। দীর্ঘদিন ধরে রোগীরা এখান থেকে স্বল্প খরচে চিকিৎসা নিচ্ছেন। সরকার যদি কেন্দ্রটি অন্য কোথাও স্থানান্তর করতে চায়, তাহলে আগে বিকল্প ব্যবস্থা চালু করতে হবে। নতুন ব্যবস্থায় একই মানের সেবা ও বর্তমান খরচ বহাল রাখতে হবে। বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে কোনোভাবেই এই কেন্দ্রের সেবা বন্ধ করা উচিত হবে না।

বক্তারা আরও বলেন, চট্টগ্রাম ও ঢাকায় স্যান্ডরের মাধ্যমে প্রায় ৫০০ রোগী স্বল্প খরচে ডায়ালাইসিসের সুযোগ পাচ্ছেন। চমেক হাসপাতালের নিজস্ব জনবল সংকটের কারণে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পুরো সেবার দায়িত্ব তুলে দিলে চিকিৎসার মান ও ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বর্তমান কেন্দ্রেই স্যান্ডরের মাধ্যমে সেবা অব্যাহত রাখার দাবি জানান তারা।

এদিকে, সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। কিডনি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন