ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা ড. মুহিতের
Scroll
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
Scroll
সাময়িক সমস্যা মোকাবিলা করে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Scroll
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
Scroll
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে চিকিৎসাসেবা শাটডাউনের হুঁশিয়ারি
Scroll
সরকারি হাসপাতালে ডায়ালাইসিস: স্যান্ডোরের সঙ্গে চুক্তি বাড়ল ৬ মাস
Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
Scroll
রামেক পরিচালকের কক্ষে ছাত্রলীগের দুই নেতা অবরুদ্ধ
Scroll
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের: ডা: পাপন

ফতুল্লায় অগ্নিকাণ্ড

অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা ড. মুহিতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২২, ১০-১১-২০২৬ | আপডেট: ৪:২৯, ১০-১১-২০২৬

অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা ড. মুহিতের

ছবি: মেডিকেল পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, তাদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। চিকিৎসার জন্য গঠন করা হয়েছে দুটি মেডিকেল বোর্ড।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ফতুল্লায় মাদ্রাসায় আগুনে সব রোগীর সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করে দেয়া হয়েছে। চিকিৎসার জন্য ২টি মেডিকেল বোর্ড করা হয়েছে। আশা করি, সন্ধ্যার আগে আরও ৩০ জনকে ছাড়পত্র দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এমন ঘটনা থেকে বাঁচতে আরও সচেতনতার দরকার। সামনে বার্ন চিকিৎসা সারা দেশে বিকেন্দ্রীকরণ করা হবে।’

এর আগে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফতুল্লার ওই মাদ্রাসায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন