ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা ড. মুহিতের
Scroll
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
Scroll
সাময়িক সমস্যা মোকাবিলা করে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Scroll
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
Scroll
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে চিকিৎসাসেবা শাটডাউনের হুঁশিয়ারি
Scroll
সরকারি হাসপাতালে ডায়ালাইসিস: স্যান্ডোরের সঙ্গে চুক্তি বাড়ল ৬ মাস
Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
Scroll
রামেক পরিচালকের কক্ষে ছাত্রলীগের দুই নেতা অবরুদ্ধ
Scroll
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের: ডা: পাপন

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৪, ১০-১১-২০২৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এলাকার বাইরের সাতজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জনের মধ্যে রাজশাহী বিভাগে ২২৯, খুলনায় ২২০, বরিশালে ২১১, চট্টগ্রামে ২০৬, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এলাকার বাইরে ১৯৬, ময়মনসিংহে ৭৩, রংপুরে ৭১ এবং সিলেটে ২০ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ৩৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। এ সময় ডেঙ্গুতে মারা গেছেন মোট ৪৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন