ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা ড. মুহিতের
Scroll
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
Scroll
সাময়িক সমস্যা মোকাবিলা করে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Scroll
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
Scroll
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে চিকিৎসাসেবা শাটডাউনের হুঁশিয়ারি
Scroll
সরকারি হাসপাতালে ডায়ালাইসিস: স্যান্ডোরের সঙ্গে চুক্তি বাড়ল ৬ মাস
Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
Scroll
রামেক পরিচালকের কক্ষে ছাত্রলীগের দুই নেতা অবরুদ্ধ
Scroll
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের: ডা: পাপন

ফতুল্লায় অগ্নিকাণ্ড

আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০৪, ১০-১১-২০২৬ | আপডেট: ২:০৪, ১০-১১-২০২৬

আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের

ছবি: মেডিকেল পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। প্রয়োজনে আশঙ্কাজনক অবস্থায় থাকা শিক্ষার্থীদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা এবং সব ব্যয়ভার সরকারকে বহনের আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এসব দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ।

তিনি বলেন, একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং কোমলমতি শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মুখে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় থাকা শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি অত্যন্ত জটিল ও সংবেদনশীল উল্লেখ করে জালালুদ্দীন আহমদ বলেন, তাদের জীবন রক্ষায় সর্বোচ্চ উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকারকে বহন করতে হবে।

তিনি আরও বলেন, এত বড় দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পুনর্বাসন এবং সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল বক্তব্য ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।

এছাড়া ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নিরূপণ করে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জালালুদ্দীন আহমদ বলেন, মাদ্রাসাগুলো দেশের দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের চর্চা এবং প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানের যেকোনো সংকট ও বিপর্যয়ে রাষ্ট্রের দায়িত্বশীল সহযোগিতা প্রত্যাশিত। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসা পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সানাউল্লাহ আমিনী এবং নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মামুনুর রশিদ।

প্রতিনিধি দলটি দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে। এ সময় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন