ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

সহকারী অধ্যাপক হলেন ১৩ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৫, ১১-১১-২০২৬

সহকারী অধ্যাপক হলেন ১৩ চিকিৎসক

ছবি: মেডিকেল পোস্ট

সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৩ চিকিৎসককে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল (১০ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি অথবা পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্টন রিলিজ) মর্মে গণ্য হবেন। অবমুক্তির সময় চিকিৎসকেরা বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন। নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যস্তকৃত বিভাগ অথবা কর্মস্থলে মুভ ইন করতে হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন