শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৪, ১১-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের ড্রিম গার্ল রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মেঘলাল মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, হরিরামপুর উপজেলার বলড়া এলাকার মিন্টু বেকারিকে ১৫ হাজার টাকা এবং গৌতম বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মালিকদের সতর্ক করা হয়েছে। এরপরও তারা সংশোধন না হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমপি/ আরআই