শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪২, ১১-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগটিতে ভর্তি রোগীর সংখ্যা ৭৮০ জন।
এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ২৩৫ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৫, চট্টগ্রাম বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ৩৮, বরিশাল বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ২৯, রংপুর বিভাগে ৮ এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।
এমপি/ আরআই