ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিএমইউতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১৫, ১১-১১-২০২৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিএমইউতে বিক্ষোভ

ছবি: মেডিকেল পোস্ট

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, বাংলাদেশ যখন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হচ্ছে এবং বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে, তখন বিগত আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশের শান্তি বজায় রাখা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকতে হবে।

সমাবেশে বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, অতিরিক্ত পরিচালক নাছির উদ্দিন ভূঁইয়া, মো. মাসুদ আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কামরুন নাহার, বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াহিয়া খাঁন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আমিন, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়ামিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন