শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩, ২৭-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪১ বছর।
কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা: সোহেল আহমেদ সরকার সিলেটের একজন পরিচিত অ্যানেসথেসিওলজিস্ট ও আইসিইউ বিশেষজ্ঞ ছিলেন। তিনি বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (বিএসএ-সিসিপিপি) সিলেট শাখার আজীবন সদস্য ছিলেন।
এদিকে তার মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে চিকিৎসকরা বলেন, অল্প বয়সে তার মৃত্যু চিকিৎসা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমপি/ আরআই