ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

রাষ্ট্রপতি

দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তে পিছিয়েছে স্বাস্থ্যখাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২২, ২৭-১০-২০২৬

দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তে পিছিয়েছে স্বাস্থ্যখাত

ছবি: মেডিকেল পোস্ট

ফ্যাসিবাদী শাসন, সীমাহীন দুর্নীতি আর অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীতে সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনসের সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের অন্যান্য খাতের মতো স্বাস্থ্যখাতও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিটি খাতে দুর্নীতি এমনভাবে আকড়ে ধরেছে, যা দূর করতে সরকার কাজ করছে। দেশে বিশ্বমানের চিকিৎসা, সেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা আবশ্যক বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এমপি/ আরআই

আরও পড়ুন