বাজারে স্যালাইন সংকট, ভোগান্তিতে রোগীরা
ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর চাপ বাড়ার মধ্যে দেশের বাজারে আইভি ফ্লুইড বা শিরায় দেওয়ার স্যালাইনের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ৫০০ মিলিলিটার ও এক লিটারের স্যালাইন এবং শিশুদের জন্য ব্যবহৃত বেবি স্যালাইন কিনতে ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা। প্রয়োজনের সময় স্যালাইন না পেয়ে এক দোকান থেকে অন্য দোকানে ছুটতে হচ্ছে তাদের। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা, বাড়ছে রোগীদের ঝুঁকি।