শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৩, ২৮-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ড্যাবের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা: মো. আবুল কেনানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন—কেন্দ্রীয় ড্যাবের সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা: একেএম খালেকুজ্জামান দিপু এবং দপ্তর সম্পাদক ডা: এরফান আহমেদ সোহেল।
এদিকে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ ও মহাসচিব ডা: মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার তীব্র নিন্দা জানায় ড্যাব। কোনো বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতিকে সংগঠনটি সমর্থন করে না। সাংগঠনিক শৃঙ্খলা, নীতি, আদর্শ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ড্যাব সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। কোনো ব্যক্তির অসাংগঠনিক কাজের দায় সংগঠন নেবে না এবং এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করবে না।
এমপি/ আরআই