শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১২, ২৯-১০-২০২৬ | আপডেট: ১০:১৫, ২৯-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৮ অক্টোবর) নগরীর ওই কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, প্রসববেদনা শুরু হলে ফারহানাকে মঙ্গলবার রাত ১০টার দিকে কেন্দ্রে ভর্তি করা হয়। এ সময় স্বাভাবিক প্রসবের কথা বলা হলেও রাত ১টার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে আর পাওয়া যায়নি। রাত দেড়টার দিকে প্রসূতির অবস্থার অবনতি হলেও কেউ সাড়া দেননি। পরে সকাল সাড়ে ৮টার দিকে এক আয়া জোর করে নবজাতককে বের করার চেষ্টা করলে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।
নবজাতকের মামা সাইদুল ইসলাম অভিযোগ করেন, চিকিৎসকদের চরম অবহেলার কারণেই তার বোনের সন্তানের মৃত্যু হয়েছে। এর আগেও কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে দাবি করে তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে, ঘটনার সময় কেন্দ্রে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক কর্মকর্তা জানান, প্রসূতির নির্ধারিত প্রসবের তারিখ আরও এক মাস বাকি ছিল। রাতে তাকে দেখাশোনা করা হলেও নবজাতকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি ওই কর্মকর্তা। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমপি/ আরআই