শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩১, ২৯-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ঝামেলা হয়। এ সময় রোগীর দুই স্বজনকে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরপর আরও ইন্টার্ন চিকিৎসক এসে ঝামেলা শুরু করেন। এ সময় দুই সাংবাদিক আহত হন।
সাংবাদিক রেজা রুবেলের অভিযোগ, ঘটনার ভিডিও করতে গেলে চিকিৎসকরা তাকে মারধর করেন। এতে তার মাথা ফেটে যায়। বর্তমানে হাসপাতালের পঞ্চম তলার অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে জানতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: আবু জাফর মো. খালেদ হোসেনকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এমপি/ আরআই