শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৫, ২৯-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ৫০ শয্যাবিশিষ্ট শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: ফজলে রাব্বীর হাতে কিটগুলো তুলে দেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: নাহিদুজ্জামান সুমন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাস, মেডিকেল অফিসার আজিজুল হক সুইটসহ অন্যরা।
বিএনপি নেতারা বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে পরীক্ষা করাতে আসা রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু পর্যাপ্ত কিট না থাকায় পরীক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। বিষয়টি জানার পর রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ড. সাইমুম পারভেজের উদ্যোগে এক হাজার ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে।
ডা: ফজলে রাব্বী বলেন, এসব কিট পাওয়ায় রোগীদের সেবা দিতে সুবিধা হবে। উন্নতমানের কিট দিয়ে নির্বিঘ্নে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমপি/ আরআই