ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৩৯, ২৯-১০-২০২৬

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

ছবি: মেডিকেল পোস্ট

পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলার একটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে হাসপাতালের কর্মীরাও রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, থরপারকারের নাগরপারকার উপজেলার দানো ধান্ধাল এলাকায় পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভের (পিপিএইচআই) পরিচালিত একটি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। রোগীদের অন্যত্র নেওয়ার প্রস্তুতির সময় অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আগুনে পুড়ে সাতজনের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ পাঁচজনকে চিকিৎসার জন্য মিঠিতে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের মধ্যে রোগী এবং হাসপাতালের কর্মীরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকর্মীরা নিহত তিনজনের পরিচয় শনাক্ত করেছেন। তারা হলেন জাসওয়ান্ত, অ্যাম্বুলেন্সচালক ইসহাক থেবো ও পান্ধি রাজর। বাকি নিহতদের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দুর্ঘটনার অন্য সম্ভাব্য কারণগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, থরপারকারে পিপিএইচআই পরিচালিত হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, হাসপাতালগুলোর সীমিত সুযোগ-সুবিধাও এ দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন