ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৫, ২৯-১০-২০২৬

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় হাম ও এর উপসর্গে আক্রান্ত ১ হাজার ৩১৫ জন শনাক্ত হয়েছেন। তবে নিশ্চিত হামে এ সময় কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫১ জন শনাক্ত হয়েছেন। একই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৯৫ জন। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন