ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

হামে আরও দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৭, ০১-১১-২০২৬

হামে আরও দুই শিশুর মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৩ জনের শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। এ সময় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৯৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক সন্দেহজনক হাম রোগী শনাক্তের হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৬৪ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৪, সিলেটে ১২৬, বরিশালে ১২৯, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৫১ এবং রাজশাহীতে ৪১ জন শনাক্ত হয়েছেন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন