ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা ড. মুহিতের
Scroll
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
Scroll
সাময়িক সমস্যা মোকাবিলা করে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Scroll
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
Scroll
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে চিকিৎসাসেবা শাটডাউনের হুঁশিয়ারি
Scroll
সরকারি হাসপাতালে ডায়ালাইসিস: স্যান্ডোরের সঙ্গে চুক্তি বাড়ল ৬ মাস
Scroll
ফতুল্লায় অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
Scroll
রামেক পরিচালকের কক্ষে ছাত্রলীগের দুই নেতা অবরুদ্ধ
Scroll
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের: ডা: পাপন

স্বাস্থ্যবিধি না মেনে জেলি উৎপাদন, কোকো ফুডসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৬, ১০-১১-২০২৬

স্বাস্থ্যবিধি না মেনে জেলি উৎপাদন, কোকো ফুডসকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

ঢাকার আশুলিয়ায় খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি না মানা, জেলি তৈরির পানির পরীক্ষার প্রতিবেদন দেখাতে ব্যর্থ হওয়া এবং খাদ্যপণ্যে ব্যবহৃত রং ও ফ্লেভারের আমদানিকারকের তথ্য না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোকো ফুডস কোম্পানি লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (৯ নভেম্বর) আশুলিয়া থানাধীন আড়াগাঁও এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

অভিযানকালে কারখানার মেঝেতে রেখে ফ্লেভারড জেলি প্যাকেট করতে দেখা যায়। এ ছাড়া ফ্লেভারড জেলি ও ললিপপ তৈরিতে ব্যবহৃত রং এবং ফ্লেভারের মোড়কে আমদানিকারকের তথ্য ছিল না। জেলি তৈরিতে ব্যবহৃত পানির কোনো ল্যাব পরীক্ষার প্রতিবেদনও দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ ছাড়াই আচার উৎপাদন ও বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি।

এসব অনিয়মের দায়ে অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন