ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৩, ০৯-১১-২০২৬

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে খাদ্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার বালিগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে লাম আলিফ ফার্মেসিতে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আশরাফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গোপাল সুইটমিটে খাদ্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ সরকারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ী থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন