ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

মালয়েশিয়ায় বাবরের সফল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৮, ১২-১১-২০২৬

মালয়েশিয়ায় বাবরের সফল অস্ত্রোপচার সম্পন্ন

ছবি: মেডিকেল পোস্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গতকাল (১১ নভেম্বর) তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

এদিকে, লুৎফুজ্জামান বাবরের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে অব্যাহতভাবে দোয়া চেয়েছে তার পরিবার।

এমপি/ আরআই

আরও পড়ুন