ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১৮, ১২-১১-২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক

ছবি: মেডিকেল পোস্ট

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালালচক্রের সাত সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া।

পরে ভ্রাম্যমাণ আদালত শিপন মিয়াকে দুই হাজার টাকা এবং নার্গিস আক্তারকে তিন হাজার টাকা জরিমানা করেন। অন্য পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়। এসব দালালকে যারা মদদ দেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন