ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৫, ১২-১১-২০২৬

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১ হাজার ৫৪১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে ঢাকার একজন, সিলেটের দুজন এবং চট্টগ্রামের একজন রয়েছে। একই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৫৭ জন এবং এর উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৪ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৯৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৮০ জনে। এ ছাড়া সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৯ হাজার ২০৭ জন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন