ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
চিকিৎসকদের আত্মত্যাগ জাতির জন্য গর্বের: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
বাংলাদেশের চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
Scroll
বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়াতে চায় কেনিয়া
Scroll
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
Scroll
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
Scroll
অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
Scroll
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
Scroll
ইউনিয়ন ও ওয়ার্ডে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট’ গড়ে তোলা হবে: ড. জিয়াউদ্দিন
Scroll
প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নিয়ে শুরু হচ্ছে ক্যাম্পেইন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Scroll
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
Scroll
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
Scroll
নিরাপদ খাদ্য পরীক্ষার ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়াতে চায় কেনিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫৯, ১৪-১০-২০২৬

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়াতে চায় কেনিয়া

ছবি: মেডিকেল পোস্ট

বাংলাদেশ থেকে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ আমদানি বাড়াতে আগ্রহী কেনিয়া। পাশাপাশি ঢাকায় আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছে দেশটি। বাংলাদেশি ওষুধ কোম্পানিগুলোকে কেনিয়ায় বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানিয়েছে দেশটি।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে পররাষ্ট্র দপ্তরের তৃতীয় দফা পরামর্শ সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলির সচিব ড. নজরুল ইসলাম। কেনিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়াবলির মহাপরিচালক রাষ্ট্রদূত জোসফাত মাইকারা।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া কৃষি, তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, ব্লু ইকোনমি, সংস্কৃতি ও খেলাধুলার বিষয়ও আলোচনায় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশ ওষুধ, তৈরি পোশাক, হালকা প্রকৌশল পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিপণ্যে নিজেদের সক্ষমতা তুলে ধরে। অন্যদিকে, বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করে কেনিয়া। একই সঙ্গে বাংলাদেশে কফি, শিম, তুলা ও প্রক্রিয়াজাত মাংস রপ্তানির আগ্রহ জানায় দেশটি।

দুই দেশের মধ্যে দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা ও প্রসার, ব্লু ইকোনমি এবং চুক্তিভিত্তিক কৃষিসহ বিভিন্ন খাতে ঝুলে থাকা চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত সম্পন্ন করার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। এ ছাড়া জাতিসংঘ, কমনওয়েলথ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনে (আইওআরএ) সহযোগিতা জোরদার এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর বিষয়েও ঐকমত্য হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন