শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৫৮, ১৪-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১৪ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠানটির দেওয়া প্রতিশ্রুতি গ্রহণ করেছে।
গত জুনে সানোফির বিরুদ্ধে তদন্ত শুরু করে ইউরোপীয় কমিশন। প্রতিষ্ঠানটি ফ্রান্স ও জার্মানিতে প্রতিদ্বন্দ্বী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিএসএল সিকুইরাসের তৈরি ‘ফ্লুয়াড’ নামের ফ্লু টিকার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছিল। ফ্লুয়াডের সঙ্গে সানোফির ‘এফ্লুয়েল্ডা’ টিকার প্রতিযোগিতা রয়েছে।
ইইউর উদ্বেগ নিরসনে সানোফি কয়েকটি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেয়। এর ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা এবং বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করার সম্ভাবনা এড়ানো গেছে।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, ২০৩০ সাল পর্যন্ত ফ্রান্স ও জার্মানিতে স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি প্রচারসামগ্রীতে সানোফি জাতীয় টিকাদান সুপারিশের সমালোচনা করতে পারবে না। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী টিকাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা বা নিজেদের টিকাকে তুলনামূলক নিরাপদ হিসেবে প্রচার করাও বন্ধ রাখতে হবে।
ইইউর প্রতিযোগিতাবিষয়ক প্রধান তেরেসা রিবেরা বলেন, তদন্তের শুরু থেকেই সানোফি কমিশনের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করেছে। এর ফলে দ্রুত ও কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।
ইইউর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিএসএল সিকুইরাস। প্রতিষ্ঠানটি বলেছে, টিকা নিয়ে প্রচারে নির্ভুল, প্রমাণভিত্তিক তথ্য এবং স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়ন ও জাতীয় টিকাদান সুপারিশের প্রতিফলন থাকা জরুরি।
চুক্তির আওতায় আগামী দুই বছরের মধ্যে সানোফিকে ফ্রান্স ও জার্মানিতে নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করতে হবে। এতে প্রতিষ্ঠানটি স্বীকার ও স্পষ্ট করবে যে, বয়স্কদের ফ্লু থেকে সুরক্ষার ক্ষেত্রে দেশ দুটির জাতীয় টিকাদান সুপারিশে ফ্লুয়াড ও এফ্লুয়েল্ডাকে সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়।
এমপি/ আরআই