শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫০, ১৪-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন করে মারা গেছেন। একই সময়ে সবচেয়ে বেশি ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে)। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৫৪, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৪১, বরিশাল বিভাগে ২১৫, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭০, রাজশাহী বিভাগে ১৭০, ময়মনসিংহ বিভাগে ১১৪, রংপুর বিভাগে ৭০ ও সিলেট বিভাগে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি কর্পোরেশনসহ) ১৪৩ জন, খুলনা বিভাগে ৬৫, চট্টগ্রাম বিভাগে ৩০, বরিশাল বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ২৩, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজন মারা গেছেন।
এমপি/ আরআই