ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
চিকিৎসকদের আত্মত্যাগ জাতির জন্য গর্বের: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
বাংলাদেশের চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
Scroll
বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়াতে চায় কেনিয়া
Scroll
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
Scroll
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
Scroll
অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
Scroll
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
Scroll
ইউনিয়ন ও ওয়ার্ডে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট’ গড়ে তোলা হবে: ড. জিয়াউদ্দিন
Scroll
প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নিয়ে শুরু হচ্ছে ক্যাম্পেইন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Scroll
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
Scroll
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
Scroll
নিরাপদ খাদ্য পরীক্ষার ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের আত্মত্যাগ জাতির জন্য গর্বের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১১, ১৪-১০-২০২৬

চিকিৎসকদের আত্মত্যাগ জাতির জন্য গর্বের

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের চিকিৎসকদের মেধা, দক্ষতা, দেশপ্রেম ও মানবসেবায় আত্মনিবেদন জাতির জন্য গর্বের বিষয়। সংকটময় পরিস্থিতিতেও চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেন, যা দেশের জন্য এক বড় অর্জন।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সপ্তম বার্ষিক সম্মেলন ‘হেমোটোকন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার কথা মানুষ হয়তো শুনবে না, কিন্তু একজন চিকিৎসক যখন কোনো কথা বলেন, মানুষ তা শোনে। চিকিৎসকদের মেধা ও যোগ্যতাকে সবাই সম্মান করে।’

তিনি বলেন, দেশের চিকিৎসকরা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে দেশের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। চিকিৎসকরা মানুষের সেবায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন এবং এর বিনিময়ে কোনো প্রতিদান প্রত্যাশা করেন না। তিনি দেশের চিকিৎসকদের নিয়ে গর্ববোধ করেন এবং বিদেশেও তাদের দক্ষতা ও অবদানের কথা তুলে ধরেন।

থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রক্তরোগের চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের হেমাটোলজি খাতকে আরও শক্তিশালী করতে এবং বিভিন্ন অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে দেশের বিভিন্ন স্থানে হেমাটোলজিস্টদের পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে দেশজুড়ে রেডিওথেরাপি মেশিন স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: নাজমুল হোসেনসহ দেশের বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন