শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫১, ১৪-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইউএপি প্লাজায় মানসিক স্বাস্থ্য মেলার মধ্য দিয়ে কর্মসূচির প্রথম দিন শুরু হয়। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল কাউন্সেলর আয়েশা ইসলাম উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা মেলায় ছিল চিত্রাঙ্কন, বিভিন্ন খেলা, মানসিক সুস্থতা বজায় রাখার নানা কৌশল ও উপকরণ, কাউন্সেলিং এবং মেডিটেশনের আয়োজন। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা সম্পর্কে সচেতন করা এবং নিজেদের যত্ন নেওয়ার বিভিন্ন উপায় তুলে ধরা হয়।
আয়োজকদের লক্ষ্য, মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো, আবেগীয় সুস্থতার গুরুত্ব তুলে ধরা এবং সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়কে উৎসাহিত করা।
কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘কম্পারিজন, মেন্টাল হেলথ অ্যান্ড ফাইন্ডিং আওয়ার ওয়ে ব্যাক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে অতিথি বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পিএইচডি ডিগ্রিধারী মো. আজহারুল ইসলাম।
এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহায়ক, অন্তর্ভুক্তিমূলক ও মানসিকভাবে সুস্থ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইউএপি।
এমপি/ আরআই