ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৩, ১৫-১০-২০২৬

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

ছবি: মেডিকেল পোস্ট

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সকালে শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৫৮, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল ইন্দোনেশিয়ার মেডান। শহরটির একিউআই স্কোর ছিল ১৮৮। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরের স্কোর ১৮৫, তৃতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয়ের ১৭৫ এবং চতুর্থ স্থানে ভারতের রাজধানী দিল্লির স্কোর ছিল ১৭১।

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ধরনের বায়ু সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বেশি।

এদিকে, ঢাকার বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও ধুলাবালিকে দায়ী করা হয়। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

এমপি/ আরআই

আরও পড়ুন