ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

সহকারী অধ্যাপক হলেন আরও ৫৩ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৪, ১৫-১০-২০২৬

সহকারী অধ্যাপক হলেন আরও ৫৩ চিকিৎসক

ছবি: মেডিকেল পোস্ট

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আরও ৫৩ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গতকাল (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরিন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।

এমপি/ আরআই

আরও পড়ুন