ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১১, ১৫-১০-২০২৬

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে সেমিনার

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা, দ্রুত রোগ নির্ণয় ও সঠিক ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগের যৌথ উদ্যোগে ‘আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু সিনড্রোম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ডেঙ্গুর আধুনিক চিকিৎসাপদ্ধতি, দ্রুত ও সঠিক রোগ নির্ণয়, সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা এবং রোগীর যথাযথ পরিচর্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মুহাম্মদ মুসলিম। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, পুলিশ সুপার মো. হুমায়ুন কবির এবং সুপারিনটেনডেন্ট ডা: এ বি এম খোরশেদ আলম ভূঞা (জুয়েল)।

সেমিনারে বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা: মো. জাহিদ আমিন এবং শিশু বিভাগের প্রধান ডা: লুৎফর রহমান। এ ছাড়া বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন সিনিয়র কনসালট্যান্ট (পেডিয়াট্রিকস) ডা: সাবিরা রহমান ও সিনিয়র কনসালট্যান্ট (আইসিইউ) ডা: রবিউল হালিম।

আলোচকরা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশ্বমানের আধুনিক চিকিৎসাজ্ঞান ও প্রটোকল অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সময়মতো রোগ নির্ণয় এবং সম্ভাব্য জটিলতা এড়াতে রোগীদের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার তাগিদ দেন তারা।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন