ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৪, ১৫-১০-২০২৬

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। আর অক্টোবরের প্রথম ১৫ দিনেই এ রোগে প্রাণ হারিয়েছেন ৮৬ জন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিনজন, চট্টগ্রাম বিভাগের দুজন এবং ঢাকা বিভাগের একজন রয়েছেন।

একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ১৫১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন