ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

মঈন খানকে দেখতে এভারকেয়ারে প্রতিমন্ত্রী শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২০, ২৭-১০-২০২৬ | আপডেট: ১০:৩৬, ২৭-১০-২০২৬

মঈন খানকে দেখতে এভারকেয়ারে প্রতিমন্ত্রী শাহে আলম

ছবি: মেডিকেল পোস্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

গতকাল (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঈন খানকে দেখতে যান তিনি। এ সময় মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।

হাসপাতালে পরিদর্শনের সময় মঈন খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন প্রতিমন্ত্রী এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রতিমন্ত্রীকে মঈন খানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন।

উল্লেখ্য, শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আবদুল মঈন খান। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন