ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

রামেক হাসপাতালের নতুন পরিচালক সাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৬, ২৭-১০-২০২৬

রামেক হাসপাতালের নতুন পরিচালক সাইদুর রহমান

ছবি: মেডিকেল পোস্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান। এর আগে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গতকাল (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তমকেও সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরিও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন