শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২২, ২৬-১০-২০২৬ | আপডেট: ৩:৪৪, ২৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২৬ অক্টোবর) রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা: মেহের জাবীন।
রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: আলীয়া শাহনাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. মাজহারুল শাহিন। বিশেষ বক্তা ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসাইন। এ ছাড়া বিভাগের বিভিন্ন শিক্ষক, চিকিৎসক ও নার্সরা সেমিনারে অংশ নেন।
সেমিনারে ডা: মেহের জাবীন ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা, প্রতিরোধমূলক যত্ন, প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসার বিভিন্ন ধাপ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা দেন। তিনি নারীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি শারীরিক কোনো পরিবর্তন বা উদ্বেগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসাইন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা এবং আর্থিক সহায়তা প্রদানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যে অধ্যাপক ডা: আলীয়া শাহনাজ ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি নারীস্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, সঠিক তথ্যের প্রসার এবং প্রয়োজনের সময় যথাযথ স্বাস্থ্যসেবা গ্রহণের ওপর গুরুত্ব দেন।
আয়োজকরা জানান, সচেতনতা ও সহমর্মিতার মাধ্যমে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। ভবিষ্যতেও নারীস্বাস্থ্য, জনসচেতনতা ও মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এমপি/ আরআই