ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩২, ২৬-১০-২০২৬ | আপডেট: ৪:৫৩, ২৬-১০-২০২৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন বাদে) ৯৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, রাজশাহী বিভাগে ২৪৬ জন, রংপুর বিভাগে ১১৩ জন, বরিশাল বিভাগে ২৩২ জন এবং সিলেট বিভাগে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময় ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৩৮৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এমপি/ আরআই

আরও পড়ুন