ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্বাস্থ্যমন্ত্রী

পিপিপি পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৯, ০৫-১১-২০২৬

পিপিপি পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে

ছবি: মেডিকেল পোস্ট

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। প্রথম ধাপে পাঁচটি হাসপাতালে পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‎‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুয়ায়ী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। পাইলট প্রকল্প হিসেবে প্রথমে পাঁচটি হাসপাতালে এ কার্যক্রম শুরু হবে। হাসপাতালগুলোর সেবার চার্জ নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষে দ্রুত এ সেবা চালু করা হবে।’

‎মন্ত্রী আরও বলেন, ‘দেশে পিএসসি মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এরইমধ্যে নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের মধ্যে ১৭ জনকে বগুড়ায় পদায়ন করা হয়েছে। এছাড়া দেশে নতুন করে ২০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এরমধ্যে বগুড়াও রয়েছে।’

পাশাপাশি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ সার্বিক চিকিৎসাসেবা উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘১৭ বছর ফ্যাসিস্ট সরকারের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যখাত তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমানে দেশের ১৫টি হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হবে।’

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রমুখ।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন