শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১২, ০৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ ইন্টারনাল মেডিসিন ইন্টারেস্ট গ্রুপের (ডিএমসি আইএমআইজি) সহযোগিতায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, এ.কে. স্কুল অ্যান্ড কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এবং ই.পি.এইচ. স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা: মো. হালিমুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা পরিচালক অধ্যাপক ডা: সাকি মোহাম্মদ জাকিউল আলম এবং ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্য সচিব অধ্যাপক ডা: মোহাম্মদ জাকারিয়া-আল-আজিজ।
এ সময় অধ্যাপক ডা: মো. হালিমুর রশীদ শিক্ষার্থীদের ডেঙ্গুর সংক্রমণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ব্যক্তিগত সুরক্ষা এবং আক্রান্ত হলে সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নিজেদের পরিবার ও সমাজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গুর সাধারণ ও বিপজ্জনক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজে ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমপি/ আরআই