শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৬, ০৪-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (৪ নভেম্বর) নগর ভবন অডিটোরিয়ামে ‘বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ-২০২৬’-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায় ডিএসসিসি। গত ২৭ সেপ্টেম্বর থেকে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে এ জরিপ পরিচালনা করা হয়।
জরিপে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের ৩৬ জন মাঠকর্মী অংশ নেন। এ সময় ৭৫টি ওয়ার্ডের মোট ২ হাজার ২৫৫টি বাড়িতে অনুসন্ধান চালানো হয়। প্রতিটি ওয়ার্ড থেকে গড়ে ৩০টি করে বাড়ির নমুনা পরীক্ষা করা হয়।
জরিপের তথ্য অনুযায়ী, পরীক্ষা করা বাড়িগুলোর মধ্যে ৪০৩টিতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে। স্বতন্ত্র বাড়িতে সর্বোচ্চ ৩১ দশমিক ৩৭ শতাংশ লার্ভা শনাক্ত হয়েছে।
জরিপে আরও দেখা গেছে, গত বছর অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কয়েকটি ওয়ার্ডে নিবিড় কার্যক্রমের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নতুন করে যেসব ওয়ার্ড ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত হয়েছে, সেগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে মশকবিরোধী অভিযান জোরদার করা হচ্ছে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।
এমপি/ আরআই