ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

খুলনা মেডিকেলের নতুন পরিচালক ডা: মোস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩০, ০৫-১১-২০২৬

খুলনা মেডিকেলের নতুন পরিচালক ডা: মোস্তফা কামাল

ছবি: মেডিকেল পোস্ট

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন (ভারপ্রাপ্ত) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা: মোস্তফা কামাল। এর আগে তিনি হাসপাতালটির কার্ডিওলজি বিভাগে সহযোগী অধ্যাপক (ইনসিটু) হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল (৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে হাসপাতালটির বর্তমান পরিচালক কাজী মো. আইনুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়ন করা কর্মকর্তাদের আগামী ৮ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৯ নভেম্বর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন তারা।

এদিকে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

এমপি/ আরআই

আরও পড়ুন