ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৪, ০৪-১১-২০২৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে চারজন এবং খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। একই সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগটিতে ভর্তি রোগীর সংখ্যা ৮৬৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৫৬, খুলনা বিভাগে ২১৫, বরিশাল বিভাগে ২০৬, রাজশাহী বিভাগে ১৭১, রংপুর বিভাগে ৭১, ময়মনসিংহ বিভাগে ৬৬ এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি কর্পোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ২১২ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮২, চট্টগ্রাম বিভাগে ৪৩, ময়মনসিংহ বিভাগে ৩৭, বরিশাল বিভাগে ৩০, রাজশাহী বিভাগে ২৯, রংপুর বিভাগে ৮ এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন