ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৫, ০৮-১১-২০২৬ | আপডেট: ৪:০০, ০৮-১১-২০২৬

হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত একদিনে ১ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে। একই সময়ে নতুন করে ৮৭ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৪৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪ হাজার ৪৯ জন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন