ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিএমইউতে সংক্রমণ প্রতিরোধে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০২, ০৮-১১-২০২৬

বিএমইউতে সংক্রমণ প্রতিরোধে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ছবি: মেডিকেল পোস্ট

হাসপাতালে চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন নতুন করে সংক্রমণের শিকার না হন, তা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চার দিনব্যাপী ‘ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনের পাশাপাশি এ বিষয়ে একটি ম্যানুয়াল গ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী।

উপাচার্য বলেন, বিএমইউতে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল শীর্ষক কর্মশালা উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের নতুন একটি অধ্যায় শুরু হল। ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল ছাড়া আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা চিন্তা করা যায় না। ব্যক্তি পর্যায়েও আইপিসি প্রোটোকল মানতে হবে। একদিকে একজন চিকিৎসক রোগীকে ম্যানেজ করে অন্য দিকে হাসপাতালের অভ্যন্তরীণ বিষয়গুলো ম্যানেজ করতে হয়। তাই এটি প্রতি নিয়ত চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা প্রথমে ফ্যাকালিটি শিক্ষক, চিকিৎসক দিয়ে প্রশিক্ষণ শুরু করলাম, পর্যায়ক্রমে কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা এ প্রশিক্ষণের প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শিখব। আমরা বিশ্ববিদ্যালয়ের হিসেবে, আমাদের প্রশিক্ষণের প্রতিটি বিষয় গুরুত্বসহকারে শিখতে হবে। প্রতিনিয়ত চর্চার মাধ্যমে আইপিসির প্রটোকল মেনে সবাই চলবে বলে আশা রাখি।

বিএমইউর ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল কমিটির সভাপতি ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা: মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো. মজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো. মোস্তফা কামাল এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: ইরতেকা রহমান।

এতে কমিটির সদস্য সচিব ও ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: কাজী আলী আফতাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা: মুরাদ সুলতান উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও চিকিৎসকরা অংশ নেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন