শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫১, ১২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিএমটিএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উত্তীর্ণ ফার্মাসিস্টদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত এবং ফার্মেসি কাউন্সিলের সাধারণ সভার অনুমোদনক্রমে প্রশিক্ষণ চলাকালে ফার্মেসি কাউন্সিলের নিবন্ধন প্রদান করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমটিএ।
বিষয়টি সমাধানের লক্ষ্যে সংগঠনটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মেডিকেল টেকনোলজি, নার্সিং ও ফার্মেসি শিক্ষার প্রবর্তক, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, বিগত প্রায় ১৭ বছর ধরে সরকারি-বেসরকারি চাকরি, উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বঞ্চনা, লাঞ্ছনা ও অবহেলার শিকার হয়েছেন। বর্তমান সরকারের সময়ে আর কোনো বৈষম্যের শিকার হবেন না বলে তারা আশাবাদী। শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বলেও আশা প্রকাশ করেছে সংগঠনটি।
পাশাপাশি এ বিষয়ে উচ্চ আদালতে আদালত অবমাননার (কনটেম্পট অব কোর্ট) মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উত্তীর্ণ সব মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও ফার্মাসিস্টকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। যেকোনো পরিস্থিতি সাংগঠনিক ঐক্য ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার কথাও জানিয়েছে বিএমটিএ।
এ ছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের বাইরে ব্যক্তিগতভাবে কোনো বক্তব্য দেওয়া, উসকানিমূলক মন্তব্য করা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে পরবর্তী চূড়ান্ত কর্মসূচি ঘোষণার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমপি/ আরআই