শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৪, ১২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগটিতে ভর্তি রোগীর সংখ্যা ৯২৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬১, খুলনায় ২২৪, রাজশাহীতে ২১৬, বরিশালে ১৮৫, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৬৩ এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের (দুই সিটি কর্পোরেশনসহ) ২৩৬ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৫, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৯, বরিশালে ৩২, রাজশাহীতে ৩০, রংপুরে ৮ এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
এমপি/ আরআই