শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৬, ১৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১২ নভেম্বর) হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির সহযোগিতায় এসব সামগ্রী প্রদান করা হয়।
তারা জানান, ঢাকা শহরে জনস্বাস্থ্য ও পরিবেশগত সংকটের অন্যতম কারণ অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। বিশেষ করে কাঁচাবাজারে যত্রতত্র বর্জ্য ও পচনশীল উচ্ছিষ্ট ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
তারা আরও বলেন, বাজারের উচ্ছিষ্ট ও অন্যান্য বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাজার কমিটি, বিক্রেতা, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। বাজারের পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। এ ছাড়া শুধু একটি ডাস্টবিনের মাধ্যমে বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া যায়—এ বিষয়ে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বাজার কমিটি ও বিক্রেতারা সম্মিলিতভাবে উদ্যোগী হলে ভবিষ্যতে আরও ডাস্টবিন স্থাপনসহ বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির ম্যানেজার মো. মাসুম রানা, ডব্লিউবিবি ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া, কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার প্রমুখ।
এমপি/ আরআই