শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৩৫, ১৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (এনসিডিসি) এ তথ্য জানিয়েছে।
এনসিডিসি জানায়, ইবোলায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সর্বশেষ ব্যক্তির পর্যবেক্ষণও শুক্রবার শেষ হয়েছে। পর্যবেক্ষণ চলাকালে ১৩ জনের জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। তবে পরীক্ষায় তাদের কারও শরীরে ইবোলা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
গত তিন সপ্তাহে নাইজেরিয়ার পাঁচটি রাজ্যে ইবোলা সংক্রমণের সন্দেহে সাতটি সতর্কবার্তা পাওয়া যায়। সেগুলো তদন্ত করে দেখা হয়েছে এবং সাতজনের পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে।
গত ২১ অক্টোবর এক দশকেরও বেশি সময় পর নাইজেরিয়ায় প্রথম ইবোলা সংক্রমণ শনাক্ত হয়। উগান্ডা সফর শেষে নাইজেরিয়ায় ফেরা এক সুইস নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। পরে ওই নারী ও তার স্বামীকে সুইজারল্যান্ডে সরিয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ওই নারী পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
তবে ৬২ জনের পর্যবেক্ষণ শেষ হওয়াকে ইবোলা প্রাদুর্ভাবের সমাপ্তি হিসেবে দেখছে না এনসিডিসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নিয়ম অনুযায়ী, সর্বশেষ আক্রান্ত রোগীর সুস্থ হওয়া বা দেশ ছাড়ার পর পূর্ণ ৪২ দিন পার হলে কোনো দেশে আনুষ্ঠানিকভাবে ইবোলা প্রাদুর্ভাবের সমাপ্তি ঘোষণা করা যায়।
এমপি/ আরআই