শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৫, ১৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সিডিসির ওয়েবসাইটে হালনাগাদ তথ্য প্রকাশের পর এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে হামে মৃত্যুর যে সংখ্যা নথিভুক্ত হয়েছিল, চলতি বছরের মৃত্যুর সংখ্যা তার দ্বিগুণ। ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে অত্যন্ত সংক্রামক এ ভাইরাসের বিস্তার আবারও বেড়েছে।
চলতি বছর দেশটিতে হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে, যা ১৯৯১ সালের পর প্রথম। এদিকে, যুক্তরাষ্ট্রের হামমুক্ত অবস্থান বহাল থাকবে কি না, তা নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) বিশেষজ্ঞ কমিশন।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে পেনসিলভানিয়ায় হাম পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ৪ নভেম্বর পর্যন্ত সেখানে হামের সঙ্গে সংশ্লিষ্ট ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছিল। এ ছাড়া উইসকনসিনে এক শিশুর মৃত্যুর খবর জানিয়েছে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ। নিউইয়র্কেও ৩০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে।
তবে সিডিসি তাদের নিশ্চিত করা ছয় মৃত্যুর ঘটনা কোন কোন অঙ্গরাজ্যে ঘটেছে, তা জানায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের অধীনে সিডিসি আগে অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য বিভাগের তথ্য ব্যবহার করে হামে মৃত্যুর হিসাব করত। তবে স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের দায়িত্বকালে সংস্থাটি মৃত্যুর হিসাব রাখতে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের তথ্য ব্যবহার শুরু করে। এ পরিবর্তনের কারণেই মৃত্যুর সংখ্যায় অমিল দেখা দিয়েছে।
হাম প্রতিরোধে এমএমআর (মিজলস, মাম্পস ও রুবেলা) টিকা কার্যকর। দুই ডোজ টিকা নিলে এ রোগ থেকে সুরক্ষার কার্যকারিতা প্রায় ৯৭ শতাংশ।
এমপি/ আরআই