শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪২, ১৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১২ নভেম্বর) দুপুরে কলেজের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শেবাচিমের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাক্তন ছাত্র সমিতি ২০২৪ সালের নভেম্বরে জাঁকজমকপূর্ণভাবে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। তবে পরবর্তী সময়ে অধ্যাপক ডা: রফিকুল ইসলাম লাবু ও অধ্যাপক ডা: সিরাজুল ইসলামের নেতৃত্বে সমিতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
আগামী ২০ নভেম্বর শেবাচিম দিবস উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে বৃহস্পতিবার কলেজের কনফারেন্স রুমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কলেজের অধ্যক্ষ ডা: আনোয়ার হোসেন বাবলুর সামনেই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রাক্তন ছাত্রনেতা ডা: ইশতিয়াক আহমেদ রিফাত বলেন, সামনে একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জেলা সভাপতি ডা: কবিরুজ্জামান বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের একটি কমিটি রয়েছে। তবে একই দলের অন্য একটি অংশ সেই কমিটি মানতে চায় না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
এমপি/ আরআই